1298 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ. (م 6/ 109)
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমাদের কেউ আহার করে, তখন সে যেন তার ডান হাত দিয়ে আহার করে এবং যখন সে পান করে, তখন সে যেন তার ডান হাত দিয়ে পান করে। কেননা শয়তান বাম হাত দিয়ে আহার করে এবং বাম হাত দিয়ে পান করে।
মুখতাসার সহীহ মুসলিম (1298)