1216 - عَنْ جَابِرٍ بن عبد الله رضي الله عنهما قَالَ كُنَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَ مِائَةً فَبَايَعْنَاهُ وَعُمَرُ رضي الله عنه آخِذٌ بِيَدِهِ تَحْتَ الشَّجَرَةِ وَهِيَ سَمُرَةٌ وَقَالَ بَايَعْنَاهُ عَلَى أَنْ لَا نَفِرَّ وَلَمْ نُبَايِعْهُ عَلَى الْمَوْتِ. (م 6/ 25)
জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, হুদাইবিয়ার দিনে আমরা চৌদ্দ শত (মানুষ) ছিলাম। অতঃপর আমরা তাঁর (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে বাইআত গ্রহণ করলাম। আর তখন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) গাছের নিচে তাঁর হাত ধরেছিলেন। আর সেটি ছিল একটি সামুরাহ গাছ। তিনি বলেন, আমরা বাইআত গ্রহণ করেছিলাম এই শর্তে যে, আমরা পালিয়ে যাব না। কিন্তু আমরা মৃত্যুর উপর বাইআত করিনি।

মুখতাসার সহীহ মুসলিম (1216)