1215 - عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رضي الله عنه قَالَ اسْتَعْمَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلًا مِنْ الْأَسد(2) عَلَى صَدَقَاتِ بَنِي سُلَيْمٍ يُدْعَى ابْنَ اللتْبِيَّةِ(3) فَلَمَّا جَاءَ حَاسَبَهُ قَالَ هَذَا مَالُكُمْ وَهَذَا هَدِيَّةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَهَلَّا جَلَسْتَ فِي بَيْتِ أَبِيكَ وَأُمِّكَ حَتَّى تَأْتِيَكَ هَدِيَّتُكَ إِنْ كُنْتَ صَادِقًا ثُمَّ خَطَبَنَا فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ فَإِنِّي أَسْتَعْمِلُ الرَّجُلَ مِنْكُمْ عَلَى الْعَمَلِ مِمَّا وَلَّانِي اللَّهُ فَيَأْتِيني فَيَقُولُ هَذَا مَالُكُمْ وَهَذَا هَدِيَّةٌ أُهْدِيَتْ لِي أَفَلَا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ وَأُمِّهِ حَتَّى تَأْتِيَهُ هَدِيَّتُهُ إِنْ كَانَ صَادِقًا وَاللَّهِ لَا يَأْخُذُ أَحَدٌ مِنْكُمْ مِنْهَا شَيْئًا بِغَيْرِ حَقِّهِ إِلَّا لَقِيَ اللَّهَ تَعَالَى يَحْمِلُهُ يَوْمَ الْقِيَامَةِ فَلَأَعْرِفَنَّ(4) أَحَدًا مِنْكُمْ لَقِيَ اللَّهَ يَحْمِلُ بَعِيرًا لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ ثُمَّ رَفَعَ يَدَيْهِ حَتَّى رُؤيَ بَيَاضُ إِبْطَيْهِ ثُمَّ قَالَ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ بَصُرَ عَيْنِي وَسَمِعَ أُذُنِي. (م 6/ 11 - 12)
আবূ হুমাইদ সা'ঈদী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানূ সুলাইমের যাকাত (সাদকাহ) আদায়ের জন্য আসাদ গোত্রের ইবনুল লুতবিয়্যাহ নামক এক ব্যক্তিকে নিযুক্ত করলেন। যখন সে ফিরে আসল, তখন তিনি তার হিসাব নিলেন। সে বলল, 'এই সম্পদ আপনাদের (যাকাতের) আর এইগুলি হাদিয়া।' তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'তুমি যদি সত্যবাদী হও, তাহলে তোমার পিতা ও মাতার ঘরে বসে থাকলে না কেন, যাতে তোমার হাদিয়া তোমার কাছে আসত?' অতঃপর তিনি আমাদের সামনে ভাষণ দিলেন। তিনি আল্লাহ্র প্রশংসা করলেন এবং তার মহিমা বর্ণনা করলেন। অতঃপর বললেন, 'আম্মা বা'দ (অতএব): আমি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তিকে সেই কাজের জন্য নিযুক্ত করি, যার দায়িত্ব আল্লাহ্ আমাকে দিয়েছেন। এরপর সে আমার কাছে এসে বলে, এই সম্পদ আপনাদের (যাকাতের) আর এটা আমার জন্য হাদিয়া হিসেবে এসেছে। সে যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে সে তার পিতা ও মাতার ঘরে বসে থাকল না কেন, যাতে তার হাদিয়া তার কাছে পৌঁছত? আল্লাহ্র কসম! তোমাদের মধ্যে কেউ যদি এর (সরকারি মালের) কোনো অংশ অন্যায়ভাবে গ্রহণ করে, তবে কিয়ামতের দিন সে তা বহন করা অবস্থায় আল্লাহ্ তা‘আলার সঙ্গে মিলিত হবে। আমি যেন তোমাদের কাউকে এমন না দেখি যে, সে আল্লাহ্র সাথে সাক্ষাৎ করছে এমন অবস্থায় যে, সে চিৎকারকারী উট বা হাম্বারবকারী গরু অথবা ভেঁ ভেঁ শব্দকারী ছাগল বহন করে নিয়ে যাচ্ছে। অতঃপর তিনি তার দু’হাত এত উপরে তুললেন যে, তার বগলের শুভ্রতা দেখা গেল। অতঃপর তিনি বললেন, 'হে আল্লাহ! আমি কি পৌঁছাতে পেরেছি যা আমার চোখ দেখেছে এবং আমার কান শুনেছে?'
মুখতাসার সহীহ মুসলিম (1215)