1210 - عَنْ جَرِيرٍ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ. (م 1/ 54)
জারীর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট সালাত কায়েমের, যাকাত আদায়ের এবং প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনার উপর বাইআত (আনুগত্যের শপথ) করেছিলাম।
মুখতাসার সহীহ মুসলিম (1210)