113 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ مَرَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَى قَبْرَيْنِ فَقَالَ أَمَا إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ في كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ وَأَمَّا الْآخَرُ فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ قَالَ فَدَعَا بِعَسِيبٍ(1) رَطْبٍ فَشَقَّهُ بِاثْنَيْنِ ثُمَّ غَرَسَ عَلَى هَذَا وَاحِدًا وَعَلَى هَذَا وَاحِدًا ثُمَّ قَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا. (م 1/ 166)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। অতঃপর তিনি বললেন, নিশ্চয়ই এদের উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু এদেরকে কোনো বড় পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজনের কারণ হলো— সে পরনিন্দা (চোগলখুরি) করে বেড়াত। আর অপরজন তার পেশাব থেকে পবিত্র থাকার জন্য সতর্কতা অবলম্বন করত না। বর্ণনাকারী বললেন, অতঃপর তিনি একটি তাজা খেজুরের ডাল চাইলেন এবং সেটিকে দু’ভাগে বিভক্ত করলেন। অতঃপর একটি কবরে একটি এবং অন্য কবরে অন্যটি পুঁতে দিলেন। অতঃপর বললেন, সম্ভবত ডাল দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের শাস্তি কিছুটা হালকা করা হবে।
মুখতাসার সহীহ মুসলিম (113)