112 - عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تَبُلْ في الْمَاءِ الدَّائِمِ الَّذِي لَا يَجْرِي ثُمَّ تَغْتَسِلُ مِنْهُ. (م 1/ 162)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা কেউ বদ্ধ বা স্থির পানিতে প্রস্রাব করো না, যা প্রবাহিত হয় না, আর (পরে) তা থেকে গোসল করো না।
মুখতাসার সহীহ মুসলিম (112)