1090 - عَنْ الْبَرَاءِ رضي الله عنه قَالَ جَاءَ رَجُلٌ مِنْ بَنِي النَّبِيتِ قَبِيلٍ مِنْ الْأَنْصَارِ فَقَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّكَ عَبْدُهُ وَرَسُولُهُ ثُمَّ تَقَدَّمَ فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَمِلَ هَذَا يَسِيرًا وَأُجِرَ كَثِيرًا. (م 6/ 44)
বারা' (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আনসার গোত্রের বনু নাবীতের এক লোক এসে বললো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি তাঁর বান্দা ও রাসূল। এরপর সে এগিয়ে গেল এবং যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এ ব্যক্তি সামান্য আমল করেছে, কিন্তু তাকে বিশাল প্রতিদান দেওয়া হলো।
মুখতাসার সহীহ মুসলিম (1090)