1082 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ وَقَالَ الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ وَالْمَبْطُونُ وَالْغَرِقُ وَصَاحِبُ الْهَدْمِ(1) وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ عز وجل. (م 6/ 51)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: একবার এক ব্যক্তি পথ দিয়ে হাঁটছিল। সে রাস্তার ওপর কাঁটার একটি ডাল দেখতে পেয়ে তা সরিয়ে দিল। ফলে আল্লাহ তাআলা তার এই কাজকে গ্রহণ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। আর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: শহীদ পাঁচ প্রকার: (১) যে মহামারীতে (প্লেগে) মারা যায়, (২) যে পেটের রোগে মারা যায়, (৩) যে ডুবে মারা যায়, (৪) যে চাপা পড়ে (ধসে) মারা যায় এবং (৫) আল্লাহর পথে শাহাদাত বরণকারী। (মুসলিম ৬/৫১)
মুখতাসার সহীহ মুসলিম (1082)