1006 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ النَّذْرِ وَقَالَ إِنَّهُ لَا يَأْتِي بِخَيْرٍ وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنْ الْبَخِيلِ. (م 5/ 77)
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নযর (মানত) করতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন, নিশ্চয়ই তা কোনো কল্যাণ নিয়ে আসে না। বরং তা দ্বারা কেবল কৃপণের কাছ থেকে (সম্পদ) বের করা হয়।

মুখতাসার সহীহ মুসলিম (1006)