1005 - عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى شَيْخًا يُهَادَى بَيْنَ ابْنَيْهِ فَقَالَ مَا بَالُ هَذَا قَالُوا نَذَرَ أَنْ يَمْشِيَ قَالَ إِنَّ اللَّهَ عز وجل عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ لَغَنِيٌّ وَأَمَرَهُ أَنْ يَرْكَبَ. (م 5/ 79)
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন, যাকে তার দুই পুত্রের মাঝখানে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি বললেন, এর কী হয়েছে? তারা বলল, সে হেঁটে যাওয়ার মান্নত করেছে। তিনি বললেন, আল্লাহ তা'আলা এই ব্যক্তির নিজেকে কষ্ট দেওয়া থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। আর তিনি তাকে আরোহণ করার নির্দেশ দিলেন।

মুখতাসার সহীহ মুসলিম (1005)