946 - عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ وَكَانَ أَمْلَكَكُمْ لإِرْبِهِ. (بخاري: 1927)
আয়িশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা.) রোযা রাখা অবস্থায় চুম্বন করতেন এবং (স্ত্রীর সাথে) গায়ে গা লাগাতেন। আর তিনি ছিলেন তোমাদের মধ্যে তাঁর প্রবৃত্তিকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণকারী।

মুখতাসার সহীহুল বুখারী (946)