945 - عَنْ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُدْرِكُهُ الْفَجْرُ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ. (بخاري: 1925)
আয়িশা ও উম্মু সালামা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.)-এর উপর ফজর এসে যেত, যখন তিনি তাঁর স্ত্রীর সাথে সহবাসের কারণে জুনুবী (নাপাক) অবস্থায় থাকতেন। এরপর তিনি গোসল করতেন এবং রোযা রাখতেন।

মুখতাসার সহীহুল বুখারী (945)