921 - عَنِ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطَؤُهُ الدَّجَّالُ إِلَّا مَكَّةَ وَالْمَدِينَةَ لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ إِلَّا عَلَيْهِ الْمَلائِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا، ثُمَّ تَرْجُفُ الْمَدِينَةُ بِأَهْلِهَا ثَلاثَ رَجَفَاتٍ فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ». (بخاري: 1881)
আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন: মক্কা ও মদীনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পা রাখবে না। মক্কা ও মদীনার এমন কোনো প্রবেশপথ নেই যেখানে ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত নেই। এরপর মদীনা তার অধিবাসীদের নিয়ে তিনবার কেঁপে উঠবে। ফলে আল্লাহ্‌ প্রত্যেক কাফির ও মুনাফিককে বের করে দেবেন।

মুখতাসার সহীহুল বুখারী (921)