905 - عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: لَمَّا رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ حَجَّتِه ِقَالَ لأُمِّ سِنَانٍ الأَنْصَارِيَّةِ: «مَا مَنَعَكِ مِنَ الْحَجِّ؟» قَالَتْ: أَبُو فُلانٍ -تَعْنِي زَوْجَهَا- كَانَ لَهُ نَاضِحَانِ حَجَّ عَلَى أَحَدِهِمَا وَالآخَرُ يَسْقِي أَرْضًا لَنَا، قَالَ: «فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ تَقْضِي حَجَّةً مَعِي». (بخاري: 1863)
ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: যখন নাবী (সা.) তাঁর হজ্ব থেকে ফিরলেন, তখন তিনি উম্মু সিনান আনসারীয়াকে বললেন: "তোমাকে হজ্ব করা থেকে কিসে বিরত রাখল?" তিনি বললেন: অমুকের পিতা (অর্থাৎ আমার স্বামী)—তাঁর দুটি পানি বহনকারী উট ছিল। সেগুলোর একটিতে চড়ে তিনি হজ্ব করেছেন এবং অন্যটি আমাদের জমিতে পানি দিচ্ছিল। তিনি বললেন: "নিশ্চয়ই রমযান মাসে একটি উমরাহ আমার সাথে একটি হজ্ব করার সমতুল্য।"

মুখতাসার সহীহুল বুখারী (905)