835 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه: أنَّهُ سَأَلَهُ رَجُلٌ فَقَالَ لَهُ: أَخْبِرْنِي بِشَيْءٍ عَقَلْتَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْنَ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ يَوْمَ التَّرْوِيَةِ؟ قَالَ: بِمِنًى، قَالَ: فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ؟ قَالَ: بِالأَبْطَحِ، ثُمَّ قَالَ: افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ. (بخاري: 1653)
আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত। এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করে বললেন: নবী (সা.)-এর কাছ থেকে আপনি যা মনে রেখেছেন, তা আমাকে জানান। তারবিয়ার দিন (৮ই যিলহাজ্জ) তিনি যোহর ও আসরের সালাত কোথায় আদায় করেছিলেন? তিনি বললেন: মিনায়। সে (প্রশ্নকারী) বলল: আর নাফরের দিন (মক্কা প্রত্যাবর্তনের দিন) তিনি আসরের সালাত কোথায় আদায় করেছিলেন? তিনি বললেন: আবতাহ নামক স্থানে। এরপর তিনি বললেন: তোমার আমীরেরা (নেতারা) যা করে, তুমিও তাই করো।

মুখতাসার সহীহুল বুখারী (835)