680 - عَنْ أَنَسٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أَتَاهُ مَلَكَانِ فَأَقْعَدَاهُ فَيَقُولانِ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم؟ فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَيُقَالُ: انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ، أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الْجَنَّةِ». قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «فَيَرَاهُمَا جَمِيعًا، وَأَمَّا الْكَافِرُ، أَوِ الْمُنَافِقُ، فَيَقُولُ: لا أَدْرِي، كُنْتُ أَقُولُ مَا يَقُولُ النَّاسُ. فَيُقَالُ: لا دَرَيْتَ وَلا تَلَيْتَ، ثمَّ يُضْرَبُ بِمِطْرَقَةٍ مِنْ حَدِيدٍ ضَرْبَةً بَيْنَ أُذُنَيْهِ، فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ إِلا الثقَلَيْنِ». (بخاري: 1338)
আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন: যখন কোনো বান্দাকে তার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা (দাফন শেষে) ফিরে যায়, এমনকি সে তাদের জুতার আওয়াজও শুনতে পায়, তখন দুজন ফেরেশতা তার কাছে আসেন এবং তাকে বসান। তারা তাকে জিজ্ঞেস করেন: এই ব্যক্তি, মুহাম্মাদ (সা.) সম্পর্কে তুমি কী বলতে? তখন সে বলে: আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। তখন তাকে বলা হয়: জাহান্নামে তোমার যে স্থানটি ছিল, সেদিকে তাকাও। আল্লাহ এর বদলে তোমাকে জান্নাতে একটি স্থান দান করেছেন। নবী (সা.) বললেন: তখন সে দুটো স্থানই দেখতে পায়। আর কাফির বা মুনাফিক হলে সে বলে: আমি জানি না। লোকেরা যা বলত, আমিও তাই বলতাম। তখন তাকে বলা হয়: তুমি নিজে জানোনি এবং অনুসরণও করোনি। এরপর লোহার হাতুড়ি দিয়ে তার দুই কানের মাঝখানে এমন জোরে আঘাত করা হয়, ফলে সে এমন চিৎকার করে ওঠে যে, জিন ও মানুষ ছাড়া তার আশপাশের সবকিছুই তা শুনতে পায়। (বুখারী: ১৩৩৮)
মুখতাসার সহীহুল বুখারী (680)