646 - وَعَنْهُ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «مَا مِنَ النَّاسِ مِنْ مُسْلِمٍ يُتَوَفَّى لَهُ ثَلاثٌ لَمْ يَبْلُغُوا الْحِنْث إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ». (بخاري: 1248)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা.) বলেছেন, কোনো মুসলিমের যদি এমন তিনটি সন্তান মারা যায়, যারা বালেগ (প্রাপ্তবয়স্ক) হওয়ার আগেই ইন্তেকাল করেছে, তবে আল্লাহ অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা হবে তাদের (ঐ শিশুদের) প্রতি আল্লাহর বিশেষ দয়ার কারণে।

মুখতাসার সহীহুল বুখারী (646)