520 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما قَالَ: جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ: «أَصَلَّيْتَ يَا فُلانُ»؟ قَالَ: لا. قَالَ: «قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ». (بخاري: 930)
জাবির ইবনু আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি এলো, যখন নবী (সা.) জুমার দিন লোকদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। তখন তিনি (নবী সা.) জিজ্ঞেস করলেন, "হে অমুক, তুমি কি সালাত আদায় করেছ?" লোকটি বলল, "না।" তিনি বললেন, "দাঁড়াও এবং দুই রাকাত সালাত আদায় করো।"

মুখতাসার সহীহুল বুখারী (520)