2005 - عَنْ عُمَرَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْحَرِيرِ إِلَّا هَكَذَا، وَأَشَارَ بِإِصْبَعَيْهِ اللَّتَيْنِ تَلِيَانِ الإِبْهَامَ، يَعْنِي الأَعْلامَ. (بخاري: 5828)
উমর (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.) রেশম (পরা) নিষিদ্ধ করেছেন, তবে এতটুকু পরিমাণ ছাড়া। তিনি তাঁর বৃদ্ধাঙ্গুলির পাশের দুটি আঙুল দিয়ে ইশারা করলেন। এর দ্বারা তিনি কাপড়ের নকশা বা পাড়ের কথা বুঝিয়েছেন।
মুখতাসার সহীহুল বুখারী (2005)