1994 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «لا طِيَرَةَ، وَخَيْرُهَا الْفَأْلُ». قَالَ: وَمَا الْفَأْلُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الْكَلِمَةُ الصَّالِحَةُ يَسْمَعُهَا أَحَدُكُمْ». (بخاري: 5755)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। নবী (সা.) বলেছেন: "কোনো কুলক্ষণ নেই। তবে এর মধ্যে উত্তম হলো শুভ লক্ষণ (ফাল)।"

সাহাবীগণ জিজ্ঞেস করলেন: "হে আল্লাহর রাসূল! 'ফাল' কী?"

তিনি (সা.) বললেন: "তা হলো একটি ভালো কথা, যা তোমাদের কেউ শুনতে পায়।"

মুখতাসার সহীহুল বুখারী (1994)