1976 - عَنْ عَائِشَةَ رضي الله عنها: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَتَى مَرِيضًا أَوْ أُتِيَ بِهِ قَالَ: «أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ وَأَنْتَ الشَّافِي، لا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لا يُغَادِرُ سَقَمًا». (بخاري: 5675)

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন অথবা অসুস্থ ব্যক্তিকে তাঁর কাছে আনা হতো, তখন তিনি বলতেন: "হে মানুষের রব, কষ্ট দূর করে দিন। আরোগ্য দান করুন, আপনিই আরোগ্য দানকারী। আপনার আরোগ্য ছাড়া অন্য কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দিন, যা কোনো রোগকে বাকি রাখে না।"

মুখতাসার সহীহুল বুখারী (1976)