1820 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «مَا مِنَ الأَنْبِيَاءِ نَبِيٌّ إِلَّا أُعْطِيَ مَا مِثْلهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَيَّ، فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَةِ». (بخاري: 4981)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন: এমন কোনো নবী নেই, যাকে এমন কিছু দেওয়া হয়নি যার অনুরূপ দেখে মানুষ ঈমান এনেছে। আর আমাকে যা দেওয়া হয়েছে, তা হলো আল্লাহ্‌র পক্ষ থেকে আমার প্রতি প্রেরিত ওহী (প্রত্যাদেশ)। তাই আমি আশা করি যে কিয়ামতের দিন তাঁদের (অন্যান্য নবীদের) মধ্যে আমার অনুসারীর সংখ্যাই হবে সবচেয়ে বেশি।

মুখতাসার সহীহুল বুখারী (1820)