1808 - عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ رضي الله عنه قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: «أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ: كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ، أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ: كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ». (بخاري: 4918)
১৮০৮ - হারিসা ইবনু ওয়াহব আল-খুযাঈ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী (সা.)-কে বলতে শুনেছি: “আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে জানাব না? তারা হলো প্রত্যেক দুর্বল, বিনয়ী ব্যক্তি, যাকে লোকেরা দুর্বল মনে করে, কিন্তু সে যদি আল্লাহর নামে কসম করে, তবে আল্লাহ তা পূর্ণ করেন। আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের সম্পর্কে জানাব না? তারা হলো প্রত্যেক রূঢ়, দাম্ভিক, অহংকারী ব্যক্তি।” (বুখারী: ৪৯১৮)
মুখতাসার সহীহুল বুখারী (1808)