1729 - عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ». (بخاري: 4478)
সাঈদ ইবনু যায়িদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: 'আল-কামআহ' (এক প্রকার মাশরুম) হলো 'মান্ন' (ঐশ্বরিক খাদ্য)-এর অন্তর্ভুক্ত। আর এর পানি চোখের জন্য নিরাময়।
মুখতাসার সহীহুল বুখারী (1729)