1713 - عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى تَبُوكَ وَاسْتَخْلَفَ عَلِيًّا، فَقَالَ: أَتُخَلِّفُنِي فِي الصِّبْيَانِ وَالنِّسَاءِ؟ قَالَ: «أَلا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلا أَنَّهُ لَيْسَ نَبِيٌّ بَعْدِي». (بخاري: 4416)

সাদ ইবনু আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত। আল্লাহর রাসূল (সা.) তাবুক অভিযানের উদ্দেশ্যে বের হলেন এবং আলী (রা.)-কে মদিনায় তাঁর স্থলাভিষিক্ত করে গেলেন। তখন আলী (রা.) বললেন, আপনি কি আমাকে শিশু ও নারীদের কাছে রেখে যাচ্ছেন? তিনি (নবী সা.) বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে, আমার কাছে তোমার মর্যাদা মূসা (আ.)-এর কাছে হারুন (আ.)-এর মর্যাদার মতো হবে? তবে পার্থক্য হলো, আমার পরে কোনো নবী নেই। (বুখারি: ৪৪১৬)

মুখতাসার সহীহুল বুখারী (1713)