1699 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ رضي الله عنه قَالَ: قَدِمَ رَكْبٌ مِنْ بَنِي تَمِيمٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ: أَمِّرِ الْقَعْقَاعَ بْنَ مَعْبَدِ بْنِ زُرَارَةَ، قَالَ عُمَرُ: بَلْ أَمِّرِ الأقْرَعَ بْنَ حَابِسٍ، قَالَ أَبُو بَكْرٍ: مَا أَرَدْتَ إِلَّا خِلافِي، قَالَ عُمَرُ: مَا أَرَدْتُ خِلافَكَ، فَتَمَارَيَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا، فَنَزَلَ فِي ذَلِكَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تُقَدِّمُوا} حَتَّى انْقَضَتْ. (بخاري: 4367)
আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: বানু তামীম গোত্রের একদল লোক নবী (সা.)-এর কাছে এলো। তখন আবূ বকর (রা.) বললেন, আপনি আল-কাক্বা' ইবনু মা'বাদ ইবনু যুরারাহকে তাদের নেতা নিযুক্ত করুন। উমর (রা.) বললেন, বরং আপনি আল-আকরা' ইবনু হাবিসকে নিযুক্ত করুন। আবূ বকর (রা.) বললেন, তুমি আমার বিরোধিতা ছাড়া আর কিছুই চাওনি। উমর (রা.) বললেন, আমি আপনার বিরোধিতা করতে চাইনি। এরপর তারা দু'জন তর্ক করতে লাগলেন, এমনকি তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল। তখন এ ব্যাপারে (সূরা হুজুরাতের) আয়াত নাযিল হলো: {হে মু'মিনগণ! তোমরা (আল্লাহ ও তাঁর রাসূলের) আগে বেড়ে যেও না...} আয়াতটি শেষ হওয়া পর্যন্ত। (বুখারী: ৪৩৬৭)
মুখতাসার সহীহুল বুখারী (1699)