1698 - وَفِي رِوَايَةٍ أُخْرَى: فَقَالَ أَبُو عُبَيْدَةَ: كُلُوا. فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ ذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: «كُلُوا رِزْقًا أَخْرَجَهُ اللَّهُ، أَطْعِمُونَا إِنْ كَانَ مَعَكُمْ». فَأَتَاهُ بَعْضُهُمْ فَأَكَلَهُ. (بخاري: 4362)
অন্য এক বর্ণনায় আছে: তখন আবু উবাইদা (রা.) বললেন, 'তোমরা খাও।' এরপর যখন আমরা মদিনায় পৌঁছলাম, তখন আমরা বিষয়টি নবী (সা.)-এর কাছে উল্লেখ করলাম। তিনি বললেন, 'তোমরা খাও। এটা আল্লাহ্র দেওয়া রিযিক, যা তিনি (তোমাদের জন্য) বের করে দিয়েছেন। যদি তোমাদের কাছে কিছু থাকে, তবে আমাদেরও খাওয়াও।' এরপর তাদের মধ্যে কেউ কেউ তাঁর কাছে তা নিয়ে এলো এবং তিনি তা খেলেন। (বুখারি: ৪৩৬২)
মুখতাসার সহীহুল বুখারী (1698)