1618 - عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ بَدْرٍ: «هَذَا جِبْرِيلُ آخِذٌ بِرَأْسِ فَرَسِهِ عَلَيْهِ أَدَاةُ الْحَرْبِ». (بخاري: 3995)
ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বদরের যুদ্ধের দিন বলেছিলেন: "ইনি জিবরীল। তিনি তাঁর ঘোড়ার লাগাম ধরে আছেন এবং তাঁর শরীরে যুদ্ধের সরঞ্জাম রয়েছে।"
মুখতাসার সহীহুল বুখারী (1618)