1612 - عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رضي الله عنه قِيلَ لَهُ: كَمْ غَزَا النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ غَزْوَةٍ؟ قَالَ: تِسْعَ عَشْرَةَ. قِيلَ: كَمْ غَزَوْتَ أَنْتَ مَعَهُ؟ قَالَ: سَبْعَ عَشْرَةَ. قُلْتُ: فَأَيُّهُمْ كَانَتْ أَوَّلَ؟ قَالَ: الْعُسَيْرَةُ أَوِ الْعُشَيْرُ، فَذَكَرْتُ لِقَتَادَةَ فَقَالَ: الْعُشَيْرُ. (بخاري: 3949)
যায়িদ ইবনু আরকাম (রা.) থেকে বর্ণিত। তাঁকে জিজ্ঞেস করা হলো: নবী (সা.) কতটি যুদ্ধে (গাযওয়া) অংশ নিয়েছিলেন? তিনি বললেন: উনিশটি। জিজ্ঞেস করা হলো: আপনি তাঁর সাথে কতটি যুদ্ধে অংশ নিয়েছিলেন? তিনি বললেন: সতেরোটি। আমি বললাম: সেগুলোর মধ্যে প্রথম কোনটি ছিল? তিনি বললেন: আল-উসাইরাহ অথবা আল-উশাইর। এরপর আমি কাতাদাহ (রহ.)-এর কাছে বিষয়টি উল্লেখ করলে তিনি বললেন: আল-উশাইর।
মুখতাসার সহীহুল বুখারী (1612)