1601 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: «لَمَّا كَذَّبَتْنِي قُرَيْشٌ قُمْتُ فِي الْحِجْرِ فَجَلا اللَّهُ لِي بَيْتَ الْمَقْدِسِ فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ». (بخاري: 3886)
জাবির ইবনু আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন: "যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করল (অর্থাৎ মি'রাজের ঘটনা অবিশ্বাস করল), তখন আমি কা'বার 'হিজর' অংশে দাঁড়ালাম। আল্লাহ আমার জন্য বাইতুল মাকদিসকে স্পষ্ট করে দেখালেন। আমি বাইতুল মাকদিসের নিদর্শনগুলো দেখতে দেখতে তাদের জানাতে লাগলাম।"
মুখতাসার সহীহুল বুখারী (1601)