1576 - عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ رضي الله عنه: أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَلا تَسْتَعْمِلُنِي كَمَا اسْتَعْمَلْتَ فُلانًا؟ قَالَ: «سَتَلْقَوْنَ بَعْدِي أُثْرَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الْحَوْضِ». (بخاري: 3792)
উসাইদ ইবনু হুযাইর (রা.) থেকে বর্ণিত, আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি বললেন, "হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকেও কোনো কাজে নিয়োগ দেবেন না, যেমন আপনি অমুককে দিয়েছেন?"

তিনি (সা.) বললেন, "আমার পরে তোমরা স্বজনপ্রীতি (বা অন্যদের অগ্রাধিকার) দেখতে পাবে। সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো, যতক্ষণ না তোমরা হাউযের (কাউসারের) কাছে আমার সাথে মিলিত হও।"

মুখতাসার সহীহুল বুখারী (1576)