152 - عَنْ أَنَسٍ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ، فَأُتِيَ بِقَدَحٍ رَحْرَاحٍ فِيهِ شَيْءٌ مِنْ مَاءٍ فَوَضَعَ أَصَابِعَهُ فِيهِ، قَالَ أَنَسٌ: فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى الْمَاءِ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَحَزَرْتُ مَنْ تَوَضَّأَ مَا بَيْنَ السَّبْعِينَ إِلَى الثَّمَانِينَ. (بخاري: 200)
আনাস (রা.) থেকে বর্ণিত। নবী (সা.) পানির একটি পাত্র চাইলেন। তখন তাঁকে একটি অগভীর পেয়ালা আনা হলো, যাতে সামান্য পানি ছিল। তিনি তাতে তাঁর আঙ্গুলগুলো রাখলেন। আনাস (রা.) বলেন, আমি দেখতে লাগলাম, তাঁর আঙ্গুলের ফাঁক দিয়ে পানি ঝর্ণার মতো উপচে পড়ছে। আমি অনুমান করলাম যে সত্তর থেকে আশি জন লোক সেই পানি দিয়ে ওযু করেছেন।

মুখতাসার সহীহুল বুখারী (152)