1429 - عَنْ أَبِي ذَرٍّ رضي الله عنه قَالَ: قُلْتُ: يَا رَسُولَ الله، أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الْأَرْضِ أَوَّلَ؟ قَالَ: «الْمَسْجِدُ الْحَرَامُ». قَالَ: قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الْمَسْجِدُ الْأَقْصَى». قُلْتُ: كَمْ كَانَ بَيْنَهُمَا؟ قَالَ: «أَرْبَعُونَ سَنَةً، ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلاةُ بَعْدُ فَصَلِّهْ فَإِنَّ الْفَضْلَ فِيهِ». (بخاري: 3366)
আবু যার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি বললাম, "হে আল্লাহর রাসূল (সা.), পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছিল?" তিনি বললেন, "আল-মাসজিদুল হারাম (কাবা শরীফ)।" তিনি (আবু যার) বললেন, আমি আবার জিজ্ঞেস করলাম, "তারপর কোনটি?" তিনি বললেন, "আল-মাসজিদুল আকসা।" আমি জিজ্ঞেস করলাম, "এই দুইটির মাঝে সময়ের ব্যবধান কত ছিল?" তিনি বললেন, "চল্লিশ বছর। এরপর, যেখানেই তোমার সালাতের সময় হয়, সেখানেই সালাত আদায় করে নাও। কারণ, এর মধ্যেই কল্যাণ (বা ফযীলত) রয়েছে।" (বুখারী: ৩৩ ৬৬)

মুখতাসার সহীহুল বুখারী (1429)