1348 - عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: كُنَّا نُصِيبُ فِي مَغَازِينَا الْعَسَلَ وَالْعِنَبَ فَنَأْكُلُهُ وَلا نَرْفَعُهُ. (بخاري: 3154)
ইবনু উমার (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আমাদের যুদ্ধাভিযানগুলোতে মধু ও আঙুর পেতাম। আমরা সেগুলো খেয়ে ফেলতাম এবং (গনিমত হিসেবে) জমা করতাম না। (বুখারী: ৩১৫৪)
মুখতাসার সহীহুল বুখারী (1348)