1327 - عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ رضي الله عنه: ذَهَبْنَا نَتَلَقَّى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ الصِّبْيَانِ إِلَى ثنِيَّةِ الْوَدَاعِ. (بخاري: 3083)
সায়েব ইবনু ইয়াযীদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ছোট বাচ্চাদের সাথে নিয়ে রাসূলুল্লাহ (সা.)-কে অভ্যর্থনা জানাতে 'থানিয়্যাতুল ওয়াদা'-এর দিকে গিয়েছিলাম।
মুখতাসার সহীহুল বুখারী (1327)