1316 - عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رضي الله عنه قَالَ: أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم عَيْنٌ مِنَ الْمُشْرِكِينَ وَهُوَ فِي سَفَرٍ، فَجَلَسَ عِنْدَ أَصْحَابِهِ يَتَحَدَّثُ ثُمَّ انْفَتَلَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «اطْلُبُوهُ وَاقْتُلُوهُ». فَقَتَلَهُ فَنَفَّلَهُ سَلَبَهُ. (بخاري: 3051)
সালামা ইবনু আল-আকওয়া' (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী (সা.) সফরে ছিলেন। তখন মুশরিকদের একজন গুপ্তচর তাঁর কাছে এলো। সে সাহাবিদের কাছে বসে কথাবার্তা বলল, এরপর সে সরে পড়ল। তখন নবী (সা.) বললেন, "তোমরা তাকে খুঁজে বের করো এবং তাকে হত্যা করো।" এরপর তাকে হত্যা করা হলো। আর নবী (সা.) হত্যাকারীকে তার (নিহতের) সমস্ত জিনিসপত্র পুরস্কার হিসেবে দিলেন।
মুখতাসার সহীহুল বুখারী (1316)