1289 - عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ رضي الله عنه قَالَ: اسْتَأْجَرْتُ أَجِيرًا فَقَاتَلَ رَجُلًا فَعَضَّ أَحَدُهُمَا الآخَرَ فَانْتَزَعَ يَدَهُ مِنْ فِيهِ وَنَزَعَ ثَنِيَّتَهُ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَهْدَرَهَا فَقَالَ: «أَيَدْفَعُ يَدَهُ إِلَيْكَ فَتَقْضَمُهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ». (بخاري: 2973)
ইয়া'লা ইবনু উমাইয়াহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি একজন শ্রমিক ভাড়া করেছিলাম। সে আরেকজন লোকের সাথে মারামারি করল। তখন তাদের একজন অন্যজনকে কামড় দিল। ফলে (যে কামড় খেয়েছিল) সে তার হাত কামড়দাতার মুখ থেকে টেনে বের করে নিল। আর এতে তার (কামড়দাতার) সামনের একটি দাঁত উপড়ে গেল। এরপর সে নবী (সা.)-এর কাছে এলো। তিনি দাঁতটির ক্ষতিপূরণ বাতিল করে দিলেন। তিনি (সা.) বললেন: "সে কি তোমার কাছে তার হাত এগিয়ে দিয়েছিল যে তুমি তা এমনভাবে চিবিয়ে খাবে, যেমন উট চিবিয়ে খায়?"
মুখতাসার সহীহুল বুখারী (1289)