1286 - عَنْ مُجَاشِعٍ رضي الله عنه قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَا وَأَخِي، فَقُلْتُ: بَايِعْنَا عَلَى الْهِجْرَةِ، فَقَالَ: «مَضَتِ الْهِجْرَةُ لأَهْلِهَا». فَقُلْتُ: عَلامَ تُبَايِعُنَا؟ قَالَ: «عَلَى الإِسْلامِ وَالْجِهَادِ». (بخاري: 2963)
মুজাশে' (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আমার ভাই নবী (সা.)-এর কাছে আসলাম। আমি বললাম, আমাদেরকে হিজরতের উপর বাই'আত (আনুগত্যের শপথ) করান। তিনি (সা.) বললেন, "হিজরত তো তার উপযুক্ত লোকদের জন্য শেষ হয়ে গেছে।" তখন আমি বললাম, তাহলে আপনি কিসের উপর আমাদের বাই'আত করাবেন? তিনি (সা.) বললেন, "ইসলাম ও জিহাদের উপর।"

মুখতাসার সহীহুল বুখারী (1286)