1187 - وَعَنْهَا رضي الله عنها فِي رِوَايَةٍ: قَالَتْ: تَهَجَّدَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِي فَسَمِعَ صَوْتَ عَبَّادٍ يُصَلِّي فِي الْمَسْجِدِ فَقَالَ: «يَا عَائِشَةُ أَصَوْتُ عَبَّادٍ هَذَا»؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ ارْحَمْ عَبَّادًا». (بخاري: 2655)

আয়েশা (রা.) থেকে অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলেন: নবী (সা.) আমার ঘরে তাহাজ্জুদের সালাত আদায় করছিলেন। তখন তিনি মসজিদে সালাত আদায়রত আব্বাদ (রা.)-এর কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি বললেন, "হে আয়েশা, এটা কি আব্বাদের কণ্ঠস্বর?" আমি বললাম, "হ্যাঁ।" তিনি বললেন, "হে আল্লাহ! আব্বাদকে রহম করো।" (বুখারি: ২৬৫৫)

মুখতাসার সহীহুল বুখারী (1187)