1179 - عن ابْن عُمَرَ رضي الله عنهما: أَنَّهُ شَهِدَ عِنْدَ مَرْوَانُ لبَنِي صُهَيْبٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَى صُهَيْبًا بَيْتَيْنِ وَحُجْرَةً، فَقَضَى مَرْوَانُ بِشَهَادَتِهِ لَهُمْ. (بخاري: 2624)
ইব্‌ন উমার (রা.) থেকে বর্ণিত:
তিনি (ইব্‌ন উমার) মারওয়ানের কাছে সুহাইব (রা.)-এর সন্তানদের জন্য সাক্ষ্য দেন যে, আল্লাহর রাসূল (সা.) সুহাইবকে দুটি ঘর ও একটি কক্ষ দান করেছিলেন। এরপর মারওয়ান তাঁর সাক্ষ্যের ভিত্তিতে তাদের পক্ষে ফয়সালা করেন। (বুখারী: ২৬২৪)

মুখতাসার সহীহুল বুখারী (1179)