1172 - عَنْ مَيْمُونَةَ بِنْتَ الْحَارِثِ رضي الله عنها أَنَّهَا أَعْتَقَتْ وَلِيدَةً وَلَمْ تَسْتَأْذِنِ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَلَمَّا كَانَ يَوْمُهَا الَّذِي يَدُورُ عَلَيْهَا فِيهِ قَالَتْ: أَشَعَرْتَ يَا رَسُولَ اللَّهِ أَنِّي أَعْتَقْتُ وَلِيدَتِي، قَالَ: «أَوَفَعَلْتِ؟» قَالَتْ: نَعَمْ. قَالَ: «أَمَا إِنَّكِ لَوْ أَعْطَيْتِهَا أَخْوَالَكِ كَانَ أَعْظَمَ لأَجْرِكِ».
মাইমূনা বিনতে হারিস (রা.) থেকে বর্ণিত। তিনি একটি দাসীকে মুক্ত করে দেন এবং এ ব্যাপারে নবী (সা.)-এর অনুমতি নেননি। এরপর যখন তাঁর (মাইমূনা (রা.)-এর) কাছে থাকার পালা এলো, তখন তিনি বললেন, "হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন যে আমি আমার দাসীটিকে মুক্ত করে দিয়েছি?" তিনি (সা.) বললেন, "তুমি কি সত্যিই তা করেছ?" তিনি বললেন, "হ্যাঁ।" তিনি (সা.) বললেন, "শোনো, তুমি যদি তা তোমার মামাদের দিতে, তবে তোমার সওয়াব আরও বেশি হতো।"

মুখতাসার সহীহুল বুখারী (1172)