1166 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَقِيلَ: تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ، قَالَ: «هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ». (بخاري: 2577)
আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা.)-এর কাছে কিছু গোশত আনা হলো। তখন বলা হলো: এটা বারীরাকে সাদকা হিসেবে দেওয়া হয়েছিল। তিনি (সা.) বললেন: "এটা তার (বারীরার) জন্য সাদকা, আর আমাদের জন্য হাদিয়া (উপহার)।"
মুখতাসার সহীহুল বুখারী (1166)