1068 - عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ عَسْبِ الْفَحْلِ. (بخاري: 2284)

ইবনু উমার (রা.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, নাবী (সা.) প্রজননের জন্য পুরুষ পশুর (ভাড়া বা) মূল্য নিতে নিষেধ করেছেন।

মুখতাসার সহীহুল বুখারী (1068)