1053 - وَعَنهُ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا، فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لا يَقْبَلَهُ أَحَدٌ». (بخاري: 2222)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন: "যাঁর হাতে আমার প্রাণ, তাঁর কসম! অচিরেই তোমাদের মাঝে মারইয়ামের পুত্র (ঈসা) ন্যায়পরায়ণ শাসক হিসেবে অবতরণ করবেন। তখন তিনি ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিযিয়া (কর) তুলে দেবেন। আর ধন-সম্পদ এত উপচে পড়বে যে, কেউ তা গ্রহণ করতে চাইবে না।"

মুখতাসার সহীহুল বুখারী (1053)