حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي الأَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنِ الأَسْوَدِ بْنِ هِلاَلٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمٍ، قَالَ كُنَّا مَعَ سَعِيدِ بْنِ الْعَاصِ بِطَبَرِسْتَانَ فَقَامَ فَقَالَ أَيُّكُمْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الْخَوْفِ فَقَالَ حُذَيْفَةُ أَنَا فَصَلَّى بِهَؤُلاَءِ رَكْعَةً وَبِهَؤُلاَءِ رَكْعَةً وَلَمْ يَقْضُوا . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَا رَوَاهُ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ وَمُجَاهِدٌ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَزِيدُ الْفَقِيرُ وَأَبُو مُوسَى - قَالَ أَبُو دَاوُدَ رَجُلٌ مِنَ التَّابِعِينَ لَيْسَ بِالأَشْعَرِيِّ - جَمِيعًا عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ قَالَ بَعْضُهُمْ فِي حَدِيثِ يَزِيدَ الْفَقِيرِ إِنَّهُمْ قَضَوْا رَكْعَةً أُخْرَى . وَكَذَلِكَ رَوَاهُ سِمَاكٌ الْحَنَفِيُّ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَذَلِكَ رَوَاهُ زَيْدُ بْنُ ثَابِتٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فَكَانَتْ لِلْقَوْمِ رَكْعَةً رَكْعَةً وَلِلنَّبِيِّ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ .تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيحتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: إسنادہ صحیح ، أخرجہ النسائي (1531 وسندہ صحیح) وصححہ ابن خزیمۃ (1343 وسندہ صحیح)تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح . يحيي : هو ابن سعيد القطان، وسفيان : هو الثوري . وأخرجه النسائى في " الكبرى " ( ١٩٣١ ) من طريق يحيى القطان، بهذا الإسناد . وأخرجه أيضا ( ١٩٣٠ ) من طريق وكيع، عن سفيان، بهذا الإسناد . وهو في " مسند أحمد " ( ٢٣٢٦٨ ) ، و " صحيح ابن حبان " ( ١٤٥٢ ) و ( ٢٤٢٥ ).
সালাবাহ ইবনু যাহদাম (রঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা সাঈদ ইবনুল ‘আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে 'তাবারিস্থান' অভিযানে ছিলাম। তিনি সেখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে এমন কে আছেন, যিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে 'সলাতুল খাওফ' আদায় করেছেন? হুযাইফাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি। অতঃপর তিনি এক দলকে নিয়ে এক রাক'আত এবং আরেক দলকে নিয়ে এক রাক'আত সলাত আদায় করেন। এ সময়ে তারা (মুক্তাদীরা) অবশিষ্ট (এক রাক'আত) সলাত পূরণ করেনি।
ইমাম আবূ দাউদ (রাহিমাহুল্লাহ) বলেন, অনুরূপ বর্ণনা করেছেন ‘উবায়দুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ ও মুজাহিদ- ইবনু ‘আব্বাস হতে মারফূ'ভাবে এবং আবদুল্লাহ ইবনু শাক্বীক- আবূ হুরায়রা হতে মারফূ'ভাবে, এবং ইয়াযীদ আল-ফাক্বীর ও তাবিঈ আবূ মূসা- জাবির হতে মারফূ'ভাবে। অনুরূপভাবে সিমাক আল-হানাফি (রঃ) ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে। কতিপয় বর্ণনাকারী ইয়াযীদ ইবনু ফাক্বীরের হাদীসে বলেন, তারা বাকী এক রাক'আত পূর্ণ করে নেয়। অনুরূপ বর্ণনা করেছেন যায়িদ ইবনু সাবিত (রাদ্বিয়াল্লাহু আনহুমা) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে। তিনি বলেন, সকল লোকের জন্য ছিলো এক রাক'আত এবং নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর জন্য ছিল দু' রাক'আত।

সুনান আবী দাউদ (1246)