حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ - قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ، عُمَرَ قَالَ اتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ ذَهَبٍ ثُمَّ أَلْقَاهُ ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ . وَقَالَ " لاَ يَنْقُشْ أَحَدٌ عَلَى نَقْشِ خَاتَمِي هَذَا " . وَكَانَ إِذَا لَبِسَهُ جَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَهُوَ الَّذِي سَقَطَ مِنْ مُعَيْقِيبٍ فِي بِئْرِ أَرِيسٍ .
৫৩৭০-৫৫/....) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আমর আন নাকিদ, মুহাম্মদ ইবনু আব্বাস ও ইবনু আবূ উমার (রহঃ) ..... ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি আংটি প্রস্তুত করে কয়েকদিন পর তা ফেলে দিলেন। অতঃপর একটি রূপার আংটি বানিয়ে তাতেمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ কথাটি খোদাই করলেন। তিনি বললেন, আমার এ আংটির খোদাইয়ের মতো কেউ যেন অবিকল খোদাই না করে। তিনি যখন এটি পরতেন, এর মোহরটি হাতের তালু-মুখী করে রাখতেন। মু'আইকীব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে 'আরীস' নামক কূপে সেটা পড়ে গিয়ে ছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩০০, ইসলামিক সেন্টার ৫৩১৬)
Narrated to us Abu Bakr ibn Abi Shaybah, and 'Amr al-Naqid, and Muhammad ibn 'Abbad, and Ibn Abi 'Umar — and the wording is that of Abu Bakr — they said: Narrated to us Sufyan ibn 'Uyaynah, from Ayyub ibn Musa, from Nafi', from Ibn 'Umar, who said: The Prophet ﷺ took a ring of gold, then he cast it aside, then he took a ring of silver and had engraved upon it "Muhammad, the Messenger of Allah." And he said: "Let no one engrave upon the engraving of this ring of mine." And when he wore it, he would turn its stone toward the palm of his hand. And it is the one that fell from Mu'ayqib into the well of Aris.

সহীহ মুসলিম (5370)