حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا ابْنُ، نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ فَكَانَ فِي يَدِهِ ثُمَّ كَانَ فِي يَدِ أَبِي بَكْرٍ ثُمَّ كَانَ فِي يَدِ عُمَرَ ثُمَّ كَانَ فِي يَدِ عُثْمَانَ حَتَّى وَقَعَ مِنْهُ فِي بِئْرِ أَرِيسٍ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ . قَالَ ابْنُ نُمَيْرٍ حَتَّى وَقَعَ فِي بِئْرِ . وَلَمْ يَقُلْ مِنْهُ .
৫৩৬৯-(৫৪/...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌপ্যের একটি আংটি প্রস্তুত করেছিলেন। এটি (সর্বদা) তার হাতেই থাকত। অতঃপর আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর হাতে, পর্যায়ক্রমে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর হাতে, অতঃপর উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর হাতে ছিল এবং তার হাতে থেকেই সেটি আরীস' নামক কূপে পড়ে গেল। তাতে খোদিত ছিল مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ। ইবনু নুময়র (রহঃ) বলেন, পরিশেষে সেটি কুয়ায় পতিত হল তবে 'তার হাত হতে পড়েছে' এ কথা তিনি বলেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৯৯, ইসলামিক সেন্টার ৫৩১৫)
Yahya ibn Yahya narrated to us, saying: Abdullah ibn Numayr informed us, on the authority of Ubaydullah. He also narrated through another chain: Ibn Numayr narrated to us, saying: My father narrated to us, saying: Ubaydullah narrated to us, on the authority of Nafi', on the authority of Ibn Umar, who said: The Messenger of Allah, peace and blessings be upon him, took a signet ring made of silver, and it was on his hand. Then it was on the hand of Abu Bakr, then it was on the hand of Umar, then it was on the hand of Uthman, until it fell from him into the well of Aris. Its engraving was "Muhammad, the Messenger of Allah." Ibn Numayr said: "until it fell into the well," and he did not say "from him."

সহীহ মুসলিম (5369)