وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ مَرَّ ابْنُ عُمَرَ بِفِتْيَانٍ مِنْ قُرَيْشٍ قَدْ نَصَبُوا طَيْرًا وَهُمْ يَرْمُونَهُ وَقَدْ جَعَلُوا لِصَاحِبِ الطَّيْرِ كُلَّ خَاطِئَةٍ مِنْ نَبْلِهِمْ فَلَمَّا رَأَوُا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا فَقَالَ ابْنُ عُمَرَ مَنْ فَعَلَ هَذَا لَعَنَ اللَّهُ مَنْ فَعَلَ هَذَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ مَنِ اتَّخَذَ شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا .
৪৯৫৬-(.../...) যুহায়র ইবনু হারব (রহঃ) ..... সাঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কতিপয় কুরায়শ যুবকের নিকট দিয়ে যাচ্ছিলেন। তার একটি পাখি বেঁধে সেটির দিকে তীর নিক্ষেপ করছিল। আর প্রত্যেকটি নিশানা ব্যর্থ হওয়ার কারণে তারা পাখির মালিকের জন্য একটি করে তীর নির্ধারণ করছিল। তারপর তারা ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে দেখে আলাদা হয়ে গেল। ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, কে এ কাজ করলো? যে ব্যক্তি এরূপ করেছে তার প্রতি আল্লাহর লা'নাত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লা'নাত করেছেন, যে কোন জীব-জন্তকে লক্ষ্যস্থল বানায়। (ইসলামিক ফাউন্ডেশন ৪৯০২, ইসলামিক সেন্টার ৪৯০৬)
And Zuhayr ibn Harb narrated to me, saying: Hushaym narrated to us, saying: Abu Bishr informed us, from Sa'id ibn Jubayr, who said: Ibn 'Umar passed by some young men of Quraysh who had set up a bird as a target and were shooting at it, having made an agreement that whatever arrow missed would belong to the bird's owner. When they saw Ibn 'Umar, they scattered. Ibn 'Umar said: "Who did this? May Allah curse the one who did this. Indeed, the Messenger of Allah, peace and blessings be upon him, cursed the one who takes any living creature as a target."

সহীহ মুসলিম (4956)