وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، وَأَبُو كَامِلٍ - وَاللَّفْظُ لأَبِي كَامِلٍ - قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ مَرَّ ابْنُ عُمَرَ بِنَفَرٍ قَدْ نَصَبُوا دَجَاجَةً يَتَرَامَوْنَهَا فَلَمَّا رَأَوُا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا عَنْهَا . فَقَالَ ابْنُ عُمَرَ مَنْ فَعَلَ هَذَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ مَنْ فَعَلَ هَذَا .
৪৯৫৫-(৫৯/১৯৫৮) শাইবান ইবনু ফাররূখ ও আবূ কামিল (রহঃ) ..... সাঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা একটি মুরগী বেঁধে সেটির প্রতি তীর নিক্ষেপ করছিল। তারা ইবনু উমারকে দেখে মুরগীটি ছেড়ে দিয়ে চলে গেল। ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, কে এ কাজ করলো? যে এমন কাজ করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লা'নাত করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৯০১, ইসলামিক সেন্টার ৪৯০৫)
And Shayban ibn Farrukh and Abu Kamil narrated to us—and the wording is that of Abu Kamil—both said: Abu 'Awanah narrated to us, from Abu Bishr, from Sa'id ibn Jubayr, who said: Ibn 'Umar passed by a group of people who had set up a hen and were shooting at it with arrows. When they saw Ibn 'Umar, they scattered away from it. Ibn 'Umar said, "Who did this? Indeed, the Messenger of Allah, peace and blessings be upon him, cursed the one who did this."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (4955)