حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا وَكِيعٌ، حَدَّثَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنِ اقْتَنَى كَلْبًا إِلاَّ كَلْبَ ضَارٍ أَوْ مَاشِيَةٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ " . قَالَ سَالِمٌ وَكَانَ أَبُو هُرَيْرَةَ يَقُولُ " أَوْ كَلْبَ حَرْثٍ " . وَكَانَ صَاحِبَ حَرْثٍ .
৩৯১৯-(৫৪/...) ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... সালিম (রহঃ) তার পিতার সূত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, যে ব্যক্তি শিকারী কুকুর অথবা গৃহপালিত পশু পাহারার কুকুর ব্যতীত অন্য কুকুর পালন করবে, তার 'আমল থেকে প্রতিদিন দু'কীরাত করে কমতে থাকবে। সালিম (রহঃ) বলেন, আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলতেন- "কিংবা ক্ষেত পাহারার কুকুর।" আর তিনি ক্ষেত খামারের মালিক ছিলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৮৮২, ইসলামিক সেন্টার ৩৮৮১)
Narrated Ishaq ibn Ibrahim: Waki' informed us, from Hanzalah ibn Abi Sufyan, from Salim, from his father, from the Messenger of Allah (peace be upon him) who said: "Whoever keeps a dog, except a hunting dog or a dog for livestock, two qirats are deducted from his reward every day." Salim said: Abu Hurayrah used to say: "or a dog for farming," and he was a farmer.

সহীহ মুসলিম (3919)